ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

সাংবাদিকের অপরাধের তথ্য সংরক্ষিত মোবাইল ফোন ছিনতাই

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪
  • 161 শেয়ার

ওসমান এহতেসাম: দিনদিন নগরীতে বাড়ছে নানা অঘটন, বাড়ছে ছিনতাই।নিরাপত্তাহীনতায় ভূগছে নগরবাসী। তথ্যপ্রযুক্তির যুগে প্রতিটি মুহূর্ত মানুষ এখন মোবাইল নির্ভরশীল। মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা অসম্ভব। আর সে ব্যক্তি যদি সাংবাদিক হয় তাহলে তো কথাই নেই। তাও অপরাধ বিটের সাংবাদিক। এমনই এক অঘটন ঘটেছে চট্টগ্রাম নগরীতে।
গত শনিবার দৈনিক দেশের কথা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদের অপরাধের তথ্য সংরক্ষিত মোবাইল ফোনটি ছিনতাই হয়ে যায়। তাও একটি না, দুই দুইটি ফোন ছিনতাই হয় তার। ওইদিন সন্ধ্যায় বাসে করে নগরীর কাজির দেউড়ি এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে সিসি ক্যামেরা বিহীন এলাকা থেকে ফোন দুটি ছিনিয়ে নেন বখাটেরা। এ ঘটনায় একই দিনে সাংবাদিক মাসুদ কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ ঘটনায় সাংবাদিক মাসুদ বলেন, মোবাইল ফোন দুইটির একটিতে আমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংরক্ষিত ছিল। হয়তো কোন অপরাধের জের ধরেই আমার ফোন দুইটি ছিনতাই হয়। তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ফোন উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। আমার ফোন উদ্ধারে পুলিশ প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪