ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এক রাতে ৯ দোকানে চুরি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪
  • 177 শেয়ার

মোঃসালাউদদীন শেখ: সাটার ভাজ করে বিকাশ দোকানসহ এক রাতে ৯ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্নে আ: লতিফ সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানায়, চুরি করার সময় চোরের সংঘবদ্ধ দলের পাহারায় দোকানের সাটার ভ্যাঁজ করে একজন ভিতরে প্রবেশ করে ৯টি দোকান থেকে ২টা মোবাইল ফোন, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে যায়। তবে নগদ টাকা ছাড়া অন্য কোন মালামাল চুরি হয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন। চুরি যাওয়া দোকানগুলো হলো, আফজাল হোসেনর ঢাকা স্টোর(৯০হাজার টাকা), রানা টেলিকম(৮হাজার ২শত), সজিবের ইস্মাট কসমেটিকস(১১হাজার), সিয়ামের লাম ইয়া কসমেটিকস(১১হাজার), সবুজের নগদ, বিকাশের সিটি কসমেটিক(এক লাখ), মো: বারির জুইমনি কসমেটিক(৯হাজার), আনিস আলীর বুলু বার্ড(১৪হাজার ৫০০) এবং শান্ত হোসেনের মিরাক্কেলের দোকানের সাটার ভ্যাজ করে ভিতরে ঢুকে। এ দোকানে কোন টাকা না থাকায়, কিছু না নিয়ে বের হয়ে যায়। মার্কেটের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা থাকলেও ভিতরে একজন মানকি টুপি পরে চুরি করার দৃশ্য দেখা যায়। চুরি করার সময় সিসি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়, যার করণে বাকিদের দেখা যায়নি।

একসঙ্গে এতগুলো দোকান চুরি হলো তখন ডিউটিরত নাইটগার্ড কি করল? এমন প্রশ্নের জবাবে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুবায়ের হোসেন বলেন, আমার বাজারের নাইট গার্ড ভালো ডিউটি করে, কিন্ত এই লতিফ মার্কেটে সমানে থেকে সাটার নামিয়ে দেওয়ার করণে ঘিরে থাকে। যার কারণে বাইর থেকে ভিতরে কিছু দেখা যায় না। ফুটেজ দেখে মনে হলো ভোর বেলায় পেছনের দিক থেকে ঢুকে এ চুরির ঘটনা ঘটেছে।

পুঠিয়া থানা ইনচার্জ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করি ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা চলছে। চোর চক্রকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪