মো:মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া
বগুড়া শিবগঞ্জ ::এক সময় বৈষম্য বিরোধী ছাত্র আ*ন্দো*ল*নের সাহসী নেত্রীও দৈনিক মুক্তি সমাচার এর স্টাফ রিপোর্টার সুমাইয়া । যে অন্যায়ের বি*রু*দ্ধে সব সময় মাথা উঁচু করে বলিষ্ঠ কন্ঠে সর্বাদা কথা বলেন। যে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অথচ আজ সেই চিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় মৃ*ত্যুর প্রহর গুণছে।
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সুমাইয়া।
জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই।এই সংবাদটি দৈনিক মুক্তি সমাচার এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মহিদুল হক বগুড়া। শিবগঞ্জ এলাকার মাটি ও মানুষের নেতা শিবগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের হোয়াটসঅ্যাপে নিউজটি পাঠিয়েছিলেন এবং সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সুমাইয়ার পারিবারিক অবস্থাও একেবারে শোচনীয় চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না বিষয়টি শিবগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম ব্যক্তিগতভাবে তারেক রহমানের সাথে ফোনে আলাপ করে সুমাইয়ার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার ঘোষণা দেন। তার পরিপ্রেক্ষিতে আজ ৬ নভেম্বর বিকাল ৩ টায় সুমাইয়ার গ্রামের বাড়ি কিছু আর্থিক সহায়তা নিয়ে সরাসরি দেখা করবেন শিবগঞ্জের মাটি ও মানুষের নেতা মীর শাহ আলম। মেয়েটি একদিন মানুষের অধিকার রক্ষায় লড়েছেন, আজ নিজের জীবনের জন্য লড়ছেন নিঃসঙ্গভাবে। মানবতার খাতিরে, এই সংগ্রামী তরুণীর পাশে দাঁড়াতে পারার ঘোষণা দেওয়ার পর শিবগঞ্জের সবগুলো মিডিয়া এটা নিয়ে খুব গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করিতেছে। যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দিন। তার বাড়ী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গ্রামে।
সুমাইয়ার নিজস্ব যোগাযোগ নম্বর: ০১৭২৯-৩৫১২৩৭ । আসুন, একজন জীবন্ত ইতিহাসের অংশ সুমাইয়ার পাশে দাঁড়াই। মানবিকতার জয় হোক।।