ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

সাভারে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২, ২০২৪
  • 217 শেয়ার

নিজস্ব প্রতিবেদক,

পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাভার মডেল থানায় বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সাভার মডেল থানা থেকে র‌্যালি বের করা হয়।

সকাল ১০ টায় থানা প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পিপিএম।পরে সাভার মডেল থানার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশ নেন ওসি আকবর আলী খান। র‌্যালিটি সাভার থানা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু মোড় ঘুরে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ সময় ওসি আকবর আলী খান বলেন, পুলিশ জনগণের পরিক্ষিত বন্ধু। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ মানুষের সেবা করে যাচ্ছে। তিনি জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস দমন ও শান্তি প্রগতির বাংলাদেশ গড়ায় পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’।

র‌্যালিতে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের নির্দেশনায় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে আজ সন্ধ্যায় সাভার মডেল থানা চত্বরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাভার মডেল থানা পুলিশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪