ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজাপুরে ছালমা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশি, খুশি ব্যবসায়ী ও পেশাজীবীরা

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২, ২০২৪
  • 846 শেয়ার

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরিতে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ “জয়িতা”, বিটিভি ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী ইউপি সদস্য বাউল ছালমা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রত্যাশি হওয়ায় উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন বাজারের চা দোকানদার, পান দোকানদার, তরকরী বিক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীরাসহ পেশাজীবী মানুষের মধ্যে আনন্দ পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে উপজেলা সদরের চা দোকানী কবির, জিয়া, বেলাল ও দেলোয়ার প্রার্থী ছালমা বেগম এর সৌজন্যে গরীব মানুষদের চা-পান বিনামুল্যে খাওয়ানোর ঘোষণা দিয়েছেন।

এছাড়াও হোটেল মালিক সোহরাফ, ক্রোকারিজ দোকান রুবেল, ঔষধ ফার্মেসি সোহরাফ হোসেন, হার্ডওয়্যার দোকান নুরুল ইসলাম, মুদি দোকান মোস্তফা মোল্লা ও উপজেলা যুবলীগ নেতা বাবুল সহ আরো অনেকে জানান আমরা ছালমা প্রার্থী হলে নিজ নিজ খরচে তাঁর নির্বাচন করবো, ছালমা পরোপকারী, নিরলস নির্ভেজাল, সত ও সহজ সরল মানুষ। ছালমা নির্বাচন করলে বিপুল ভোটে জয় লাভ করবেন। প্রতিবেদককে ছালমা বেগম বলেন আমার কোন ক্ষমতা বা অর্থের লোভ নেই, বড় কোন দায়িত্ব পেলে দরিদ্র ও অসহায় মানুষের একটু বেশী বেশী সেবা ও সহযোগিতা করতে পারবো এটাই আমার উদ্দেশ্য, তবে আমি আশা রাখি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী অর্জন করবো বলে আশাবাদী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪