ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাজারো ভক্ত, অনুরাগী ও তৌহিদী জনতার উপস্থিতিতে আল্লামা লুৎফুর রহমান সাহেব(৮৫) এর জানাজা সম্পন্ন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 121 শেয়ার

এমরান হোসেন সোহাগ, নোয়াখালি প্রতিনিধি: 

আজ সকাল ৮টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ভক্ত, অনুরাগী ও তৌহিদের জনতার উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসসির প্রবীন আলেমে দ্বীন আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল সা: সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী সাহেব।

এছাড়া জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরোয়ার, সহকারি সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহজাহান, এলডিপি মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, জেলা আমীর জনাব রুহুল আমিন ভূইয়া, জেলা নায়েবে আমীর এড. নজির আহমদ, জেলা নায়েবে আমীর জনাব এ আর হাফিজ উল্যাহ, জেলা সহকারি সেক্রেটারি এড. মহসিন কবির মুরাদ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ড. খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল রাত সাড়ে ৮টায় বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিটে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে।

ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেন তিনি দীর্ঘ প্রায় ৬০ বছর কুরআনের তাফসির পেশ করেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ সহ বিশ্বের বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কিছুদিন পূর্বে জনপ্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হারানোর শোক কাটিয়ে না উঠতেই আরেকজন প্রবীণ আলম কে হারিয়ে মানুষ আজ মর্মাহত, শোকাহত।

ওলামায়ে কেরাম আরো বলেন উনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তারপরও আশা প্রকাশ করেন উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে হাজারো দ্বীনের দ্বায়ী তৈরি হবে, উনার রেখে যাওয়া কাজ পূরণ করবে। সকল বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করেন। এছাড়া দেশবাসীর কাছে দোয়া কামনা করেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪