ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৯, ২০২৪
  • 119 শেয়ার

সুরুজ্জামান রাসেল, গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়। ৯ মার্চ শুক্রবার বিকেলে কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্ণিং বডির সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকার ও শ্রী রতন কুমার ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।

এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভর্নিং বডি সদস্য মোঃ ওসমান আলী, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষকদ্বয় মোঃ মজিবুর রহমান ও মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল বাসেদ খান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুকুল সরকার, মোঃ আফিল উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য আমান উদ্দিন সরকার, উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আশরাফ আলী, প্রভাষক মনজুরুল হক সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীতশিল্পীদের পরিবেশিত গান উপভোগ করেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অতিথি, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীরা সহ এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪