চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তি মোড়ে এলকায় সেবা ক্লিনিকের উত্তর পার্শ্বে শুক্রবার (১ মার্চ) বিকালে স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেন্টাল সার্জন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন , নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ বিউটি বেগম, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের কার্ডিওলিস্ট ডাঃ আব্দুস সামাদ, সত্রাজীত পুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, মোঃ সাদিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় ফিতা কেটে স্মাইল ডেন্টাল কেয়ারের উদ্বোধন করেন অতিথিরা।
স্মাইল ডেন্টাল কেয়ার এ প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত চিকিৎসা প্রদান করবেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডেন্টাল সার্জন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহফুজুর রহমান। জীবানুমুক্ত করণ পদ্ধতিতে দাঁত সংরক্ষন, কসমেটিক, দাঁত সংযোজন, সার্জারী, অর্থেডন্টিক, পেরিওডন্টোলজী, নির্ভূল, সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে উচ্চতর প্রতিক্ষণপ্রাপ্ত ডাক্তার দ্বারা সঠিকভাবে চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে।