ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুর ও ধুনট উপজেলা হবে স্মার্ট উপজেলা- এমপি মজিবর রহমান মজনু

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
  • 101 শেয়ার

বগুড়া জেলা প্রতিনিধি : ইমামুল মিল্লাত,

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মজিবর রহমান মজনু বলেছেন, ‘শেরপুর-ধুনট এই দুই উপজেলাকে স্মার্ট উপজেলায় রুপান্তর করা হবে। এখানে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি রুখে দেওয়া হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়ন করা হবে। গ্রামে পাওয়া যাবে শহরের সব সুযোগ সুবিধা। এজন্য বর্তমান সরকার আমার গ্রাম আমার শহর প্রকল্প গ্রহণ করেছে’। শনিবার (১৭ ফেব্রæয়ারি) বিকেলে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেরপুর উপজেলার মধ্যদিয়ে গ্যাস চলে গেছে। কিন্তু এখানকার মানুষ সেই গ্যাস সুবিধা পায়নি। এছাড়া নির্মাণাধীন ছয়লেন ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের দাবিটি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন বলে জানান তিনি।
স্থানীয় ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, আ.লীগ নেতা জাকির হোসেন মামুন, রবিউল ইসলাম বাবু, আব্দুল হামিদ, কৃষকলীগ নেতা এসএম আবুল কালাম আজাদ, শ্রমিকলীগ নেতা কারিমুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪