ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রূপসায় মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার -২

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 112 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মো. কাজী ইমদাদ (৩৫)ও তুলিনা (২৯) নামে দুই মাদক বিক্রেতাকে ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, খুলনা জেলার রূপসা উপজেলার রামনগর গ্ৰামস্থ হেকিম কাজী হারুন আর রশিদের পুত্র মোঃ কাজী ইমদাদ (৩৫) ও খুলনা জেলার রূপসা থানাধীন রামনগর গ্রামস্থ মোঃ কাজী ইমদাদের স্ত্রী তুলিনা (২৯)।

এজাহার সূত্রে জানাযায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে ১০ মার্চ দুপুর ২ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আসামিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

তখন অভিযানকারী দলটি আসামিদের নিজ দখলীয় উত্তর ভিটা দক্ষিণ দুয়ারি ইটের দেয়াল ও টিনের ছাউনি যুক্ত এক কক্ষ বসতঘরের ভেতর হইতে তাদের গ্রেপ্তার করেন।এ সময় তাদের নিকট হতে আলামত হিসেবে এক কেজি ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।

এ সংক্রান্তে উপ পরিদর্শক মো. আব্দুর রহমান বাদী হয়ে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪