ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

রূপসায় ট্রলীর চাপায় মোটরসাইকেল চালক নিহত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৩, ২০২৪
  • 107 শেয়ার

মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

খুলনার রূপসায় চলন্ত ট্রলীর চাপায় নিহত হয়েছেন আবির মোল্লা(৩৩) নামে এক যুবক। সে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে নিহত আবির নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে জাবুসায় আত্মীয় বাড়িতে যাবার পথে রূপসা বাগেরহাট পুরাতন সড়কের থানার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা বালু বোঝায়কৃত ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আবির কে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তী তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির ধাক্কায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪