মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
খুলনা-৪ আসনের তৃতীয় বারের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ পাল পাড়া গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সরদার আবুল কাশেম ডাবলু,যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল কুমার দাস,ইমদাদুল ইসলাম, জেলা স্বেচ্চাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গনেশ পাল,প্রধান শিক্ষক শ্যামল দাস,যুবলীগ নেতা সরদার জসীম,নামযজ্ঞ কমিটির সভাপতি বাসুদেব পাল,সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত পাল,প্রভাষ পাল,যুবলীগ নেতা সামসুল আলম বাবু,মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন,ইউসুফ শেখ,সিদ্দিক চৌধূরী, ইরান মোল্যা, ছাত্রলীগ নেতা রূপম দাস, আজমাইন ইনকিয়াদ,সজীব পাল শুভ,সাজ্জাদ হোসেন সাজু প্রমূখ।