ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রতিযোগিতা

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
  • 208 শেয়ার

নিজস্ব প্রতিবেদন –

১৬ ফেব্রুয়ারি ২০২৪, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত।  গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলিয়ায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দিনের মূল কার্যক্রম শুরু করা হয় ।

স্টুডেন্ট অব দ্য ইয়ার-২০২৪ সিলেকশন বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. আনিচুর রহমান, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, রাবেয়া-আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ব্যাংক কর্মকর্তা এম এম মাহবুব হাসান, ব্যাংক কর্মকর্তা এম সেলিম মোল্লা, ব্যাংক কর্মকর্তা মেহেদি মাহমুদ মোল্লা, ব্যাংক কর্মকর্তা মোল্লা ফজলুল হক মুকুল, সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, তানিয়া খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং উপাধ্যক্ষ কৌশিক বিশ্বাস । এদিন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

উল্লেখ্য, নারীশিক্ষার টেকসই উন্নয়ন, নারী-বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনা নিশ্চিতকরণের লক্ষ্যে গোপালগঞ্জের কৃতি সন্তান হাবিবুর রহমান তার পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল আলী মোল্লা ও শিক্ষানুরাগী মাতা মোসাম্মাৎ রাবেয়া বেগমের নামে ২০১৪ সালের ৬ জুন রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। স্মার্ট সিটিজেন তৈরির সুদূরপ্রসারী লক্ষ্যকে সামনে রেখে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে গোপালগঞ্জ সদরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি ।

 

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪