ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে ছাতক উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১১, ২০২৪
  • 80 শেয়ার

স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকী, টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এবং খাদ্যবান্ধব কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি।

এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. ইসলাম উদ্দীন, ছাতক থানা তদন্ত কর্মকর্তা সোহেল রানা, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পিনাকী ভট্রাচার্য্য, উত্তর খুরমা ইউনিয়ের চেয়ারম্যান বিলাল আহমদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ আলী, সাংবাদিক শংকর দত্ত।

এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দীন, শিক্ষক দুলন তরফদার, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বেলাল আহমদ, টিসিবি ছাতক পৌর সভার ডিলার কদরিছ খাঁন, টিসিবি গোবিন্দগঞ্জের ডিলার বাবলু দাস, শাকির আমিন সহ উপজেলা টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচির অন্যান ডিলারগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪