ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 172 শেয়ার

মোঃ আবু তালেব, রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরীর নয়াহাটে ধানক্ষেত থেকে ৫৫ বছর বয়সী একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে ছিনতাই করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশেরি একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃতের নাম জাহিদুল ইসলাম। তিনি গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশা চালক।

আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: শাহনুর আলম পাটোয়ারী জানান, আমাদের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের পর মঙ্গলবার ভোবের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪