ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যোগ্যাছোলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সুন্নি মহা সম্মেলন সম্পন্ন।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ১, ২০২৫
  • 176 শেয়ার

কে.এম আব্দুর রব রাসেল,
মানিকছড়ি।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাধীন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন শাখা’র পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম উপলক্ষে আজিমুশশান সুন্নি মহা সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার বাদে জুমু’আ হইতে যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি হযরতুলহাজ্ব কাজী আল্লামা আবু তাহের আনসারী (মা.জি.আ), সংগঠনের সাধারণ সম্পাদক এম.এম মোমিন মাষ্টারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী আলোচক ইমামে আযম রাঃ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা এনাম রেজা আল কাদেরী সিলেট।
প্রধান ওয়ায়েজ ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও আর টিভির ইসলামী ভাষ্যকার হযরতুল্লামা মুফতী শরীফুল ইসলাম সাইফি।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওঃ কারী ইমরান হোসাইন কাদেরী, বরুড়া, কুমিল্লা।
মানিকছড়ি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী আব্দুল্লাহ্ আল নূরী যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সহ-সভাপতি মাওঃ মোঃ মাহমুদ
মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মীর হোসেন।
যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন। যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম চেয়ারম্যান। যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ইসমাইল হোসেন। এতে হামদ নাত পরিবেশন করেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মোঃ মিজানুর রহমান কাদেরী। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে আসলে সুন্নাতগণ উপস্থিত ছিলেন। এসময় হাজারো মুসল্লির আগমনে মিলাদ কিয়াম দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪