নাটোর প্রতিনিধিঃ মীর রাফিকুল ইসলাম,
ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ পার করল মুনাইম বিল্লাহর গাওয়া ইসলামি গান ‘মেহেরবান’। গানটি লিখেছেন ও সুর করেছেন আলফাজ হোসাইন। মুনাইম বিল্লাহ বলেন, ‘২০১৬ সালে প্রকাশিত হয়েছিল মেহেরবান গানটি। গানটির এই অসাধারণ সাফল্য বাংলাদেশের ইসলামি গানের ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রমাণ। শিল্পী জানিয়েছেন, বাংলাদেশের কোনো শিল্পীর গাওয়া এটাই প্রথম ইসলামি গান, যেটা ১০ কোটি ভিউ পার করেছে।
মুনায়েম বিল্লাহ একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী ও নাশিদ শিল্পী। ১৮ বছর বয়সে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন। মুনায়েম বিল্লাহ তার আধ্যাত্মিক নাশিদের মাধ্যমে ইসলাম ও শান্তির বার্তা প্রদানের লক্ষ্য রাখেন।