ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিস্ত্রিকে অপহরণের পর হত্যা, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 522 শেয়ার

ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার দায়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ওই কিশোর ফরিদপুরের সদরপুর উপজেলার নলেরটেক এলাকার মিরাজ বেপারীর ছেলে। রায়ের সময় জিহাদ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে জেলার চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকার মোশারফ ফকিরের ছেলে কামাল ফকির (২৫) গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় একটি গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন। ওই সময় হঠাৎ দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে কামাল গাজীপুরের মাওনা থেকে গ্রামের বাড়ি মাথাভাঙ্গায় চলে আসেন। কিছুদিন পর ফের তাকে কাজের প্রলোভন দেখিয়ে গাজীপুরের মাওনায় যেতে বলা হয়। তবে বাড়ি থেকে কামাল বের হওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কামালের পরিবারের কাছে কমালকে অপহরণের কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা না পেয়ে অতঃপর কামালকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২০ সালের ২৭ অক্টোবর চরভদ্রাসন থানায় একটি করা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘ চার বছর পর কোর্ট এ রায় দিলেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) স্বপন কুমার পাল জানান, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে এবং দেশে আইনের শাসনের পথ সুগম হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪