ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

মাহে রমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪
  • 81 শেয়ার

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল। আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম বলেন,রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত।পবিত্র রমজান উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানদের জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানিয়ে তিনি বলেন,অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে।মহান আল্লাহর নৈকট্যলাভ,শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ,লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।

আমি প্রাপ্ত বয়স্ক সবাইকে ইসলামী বিধান মোতাবেক রোজা পালন, নেক আমল, রোজাদার ব্যক্তিকে সম্মান প্রদর্শনের আহবান জানাচ্ছি। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে ইসলামী শরিয়ত অনুযায়ী রোজা পালনের তওফিক দান করুন। এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪