ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

মাদক স্পট থেকে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে ০৪ জনকে গ্রেফতার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 96 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

০৩ মার্চ ২০২৪ ইং তারিখ ২৩:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা নদীর পাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনের অপরাধে ১। মোঃ তসিকুল হোসেন (৪২), পিতা-মৃত তফতর হোসেন, ২। মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতা-মৃত অনু মিয়া, ৩। মোঃ সাহাদাত হোসেন (৩২), পিতা-মোঃ সাইদুর রহমান, ৪। মোঃ আরিফ (৩৬), পিতা-মৃত গোলাম মোস্তফা, সর্ব সাং-বালিয়াডাঙ্গা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দেরকে মাদক এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ হাতেনাতে গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪