ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 87 শেয়ার

মোঃ নাঈম উদ্দিন সিরাজী,  সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মা রশিদা খানমকে জবাই করে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রোববার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আসামি নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। টাকা-পয়সা ও অন্য বিষয়াদি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ভোরে ধারালো ছুড়ি দিয়ে মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে। পরে এ ঘটনায় আসামির আরেক ভাই নাছিম ইমরান নিশাত বাদী হয়ে সদর থানার মামলা দায়ের করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪