ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহম্মদপুরে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরে খাবার বিতরণ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 72 শেয়ার

মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:

মাগুরা মহম্মদপুর নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর-১৬৮ জন শিক্ষার্থীসহ প্রায়-২০০ জন শিশুকে রবিরার দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। এ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ( নহাটা ক্লাস্টার) মোঃ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এসএসসি সভাপতি মোঃ জাফর মৃধা,সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান পান্নু। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায়ঃ ছিলেন প্রধান শিক্ষক মোঃ কবিরুল হাসান এবং এসএসসি-এর সভাপতি ও সহ-সভাপতি। শিশু শিক্ষার্থীরা দুপুরের খাবার খেয়ে খুব আনন্দিত। শিশুরা আরো বলেছে প্রতিদিন দুপুরে খাবার পেলে ,মনোযোগ সহকারে পাঠদানে আমারা উৎসাহিত হবো।
গ্রামীণ জনপদের প্রায় ৬০-৭০% প্রাথমিক বিদ্যালয়ের শিশু দরিদ্র ও অসচ্ছল পরিবার থেকে বিদ্যালয়ে আসে।
কেহ অর্ধাহারে আর কেহ কেহ অনাহারেই স্কুলে আসে।

এ অবস্থায় শিশুরা বিকেল ৪:১৫ ঘটিকা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করে। সারা বছর বাংলাদেশের গ্রামীণ জনপদের শিশুদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা গ্রহণ করা হলে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য স্কুলে আগমন এবং বিকাল পর্যন্ত বিদ্যালয়ের পাঠদানে কোমলমতি শিশুরা মনোযোগী হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪