ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

মহম্মদপুরে অসুস্থ বন্ধুকে আর্থিক সহযোগিতা প্রদান

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 89 শেয়ার

মোহাম্মদ রাজিবুল ইসলাম, মাগুরা প্রতিনিধি:

মাগুরা মহম্মদপুরে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি-৯৮ ব্যাচের বন্ধু মোঃ আছাদুজ্জামানের পাশে দাঁড়ালেন তার বন্ধুরা।সে উপজেলার ঝগড়দিয়া গ্রামের বাসিন্দা।হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থা পরিবর্তন না হলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তার মস্তিষ্ক ও বুকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি পা ফুলে পড়েছে।দীর্ঘদিন চিকিৎসার পর তার আর্থিক সংকট দেখা দেয়।বিশেষজ্ঞ ডাক্তার বলেছে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা লাগবে বলে তার পরিবার নিশ্চিত করেছ।৪ মার্চ তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে।

তার অসুস্থতার সংবাদ জানতে পেরে এসএসসি-৯৮ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে তার সুস্থতার জন্য বিভিন্ন বন্ধুদের নিকট থেকে মানবিক সহযোগিতা অর্থ যোগাড় করে।সোমবার দুপুরে তার বাড়িতে গিয়ে আসাদুজ্জামান এর হাতে বন্ধুদের দেওয়া নগদ অর্থ ৩০ হাজার টাকা তার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুদের মধ্য থেকে ইমরান আহমেদ, বিশ্বজিৎ,সরজিত সাহা,মাহবুব,শিমুল,ইলিয়াসসহ আছাদুজ্জামান এর পরিবার।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪