ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

ভোটে জিতে আসার মতো প্রার্থী ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ (নয়ন)

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
  • 99 শেয়ার

এস.এম রুবেল আকন্দ:
দূয়ারে কড়া নাড়ছে আসন্ন ভাবখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রর্থী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলা ১২নং ভাবখালী ইউনিয়নে জোর তৎপরতার সাথে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ (নয়ন)।

ব্যক্তি জীবনে অনেক সুনামের অধিকারী ইঞ্জিঃ শফিক উদ্দিন আহমেদ (নয়ন) ভাবখালী ইউনিয়নের সাধারন মানুষের কাছেও অনেক বেশী গ্রহণযোগ্য।

নিজ উদ্যোগে এলাকায় সামাজিক ও ধর্মীয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন তিনি।

নির্বাচনী এলাকায় দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করার কারণে তিনি সব মহলে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত। ফলে আসন্ন ভাবখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটে জিতে আসার মতো শক্তিশালী প্রার্থী হিসেবেই বিবেচনা করা হচ্ছে তাকে।

আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের ভাষ্য, আওয়ামী লীগের এ নেতা দীর্ঘদিন যাবত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। তার সবচেয়ে বড় গুণ তিনি সহজেই সাধারণ মানুষকে আপন করে কাছে টেনে নিতে পারেন। প্রতিশ্রুতিশীল এ নেতাকে ঘিরে ভাবখালী ইউনিয়নের মানুষ তাকে নিয়ে নতুন স্বপ্ন বুনছেন।

নানামুখী পদক্ষেপে বাস্তববাদী চিন্তা ও জনকল্যাণমুলক ভাবনা নিয়ে কাজ করতে পছন্দ করেন এ নেতা। তাকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনসাধারণেরও আগ্রহের কমতি নেই।

আওয়ামী লীগের স্থানীয় সিনিয়র কয়েকজন নেতা গণমাধ্যম’কে বলেন, ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ (নয়ন) সব সময় এলাকার মানুষের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করে থাকেন। কেউ কোন বিপদে পড়ে তার কাছে গেলে তাকে সর্বাত্বকভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। নির্বাচনের মাঠে একজন সাধারণ কর্মী মতই তিনি কাজ করে যাচ্ছেন। তার অতীত কর্মকান্ড আর দলীয় মনোনয়ন সব মিলিয়ে তার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

জানা যায়, শফিক উদ্দিন আহমেদ নয়নের পক্ষে জোর প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইনসহ বিভিন্ন মাধ্যমেও।

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ নেতা গণমাধ্যম’কে বলেন, মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি। আমার এলাকার মানুষের আপদ- বিপদে অতীতেও পাশে থেকেছি। সামনেও থাকবো। সবচেয়ে বড় কথা জনপ্রতিনিধি নির্বাচিত হলে সাধারণ মানুষকে পরিপূর্ণ সেবা দেয়া সম্ভব হয়। তাদের জীবন মান উন্নয়নে কাজ করতেই ভাবখালী ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

এস.এম রুবেল আকন্দ,
ত্রিশাল, ময়য়নসিংহ।
০১৭৫২৮২৫৩২৩

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪