ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

বোররচর ইউনিয়নের মসজিদের ইমাম গণদের সাথে মতবিনিময় সভা করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 104 শেয়ার

তথ্যচিত্রে বিশেষ প্রতিনিধি: মোঃ শফিউল ইসলাম,

ময়মনসিংহ সদর উপজেলা ৩নং বোররচর ইউনিয়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ থেকে সমাজের সর্বস্তরের জনগণকে বাঁচাতে বোররচর ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেবগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় বোররচরের এই প্রথম পবিত্র কোরআন সুন্নাহ এবং দ্বীনি শিক্ষায় বিশেষ অবদানের জন্য ০৬ জন বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বুধবার (০৬ মার্চ) বোররচর ইউনিয়ন পরিষদের আয়োজনে বোররচর ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির। এ সময় বোররচর ইউনিয়নের সকল জামে মসজিদের ইমাম সাহেবগণ ও ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যগণ সহ ইউনিয়নের সকল গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্মানিত ইমাম সাহেবদের গুরুত্ব ও সম্মানিত বুঝাতে ইউপি চেয়ারম্যান সাব্বির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।এ বিষয়ে বক্তব্যে চেয়ারম্যান সাব্বির বলেন, আমার ইউনিয়নের যে কোন ধরণের বিচারিক গ্রাম্য শালিসি বৈঠক মসজিদ কেন্দ্রিক অনুষ্ঠিত হবে। এ গ্রাম্য শালিসি বৈঠকে প্রধান ভুমিকা পালন করবে ইমাম সাহেবগণ।

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ থেকে সমাজকে বাঁচাতে হলো ইমাম সাহেবদের সর্বোচ্চ ভুমিকা পালন করতে হবে। মসজিদে জুমার বয়ানে কুরআন হাদীসের আলোকে মুসল্লীদের উদ্দেশ্যে অপরাধ থেকে মুক্ত রাখতে সঠিক দ্বীনি খোলামেলা আলোচনা করার পরামর্শ প্রদান করেন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির।

বিশিষ্ট উলামায়ে কেরামদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির। সম্মাননা স্মারক যারা পেলেন –

১.আলহাজ্ব হযরত মাওলানা ছাবেত আলী দাঃবাঃ।
২. আলহাজ্ব হযরত মাওলানা আঃ লতিফ দাঃবাঃ।
৩.আলহাজ্ব হযরত মাওলানা আবুল মনসুর দাঃবাঃ।
৪. হযরত মাওলানা আঃ মোমিন দাঃবাঃ।
৫. হযরত মাওলানা আবু তাহের দাঃবাঃ।
৬. হযরত মাওলানা ফরিদ আহমেদ দাঃবাঃ।অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দোয়ার মাধ্যমে শেষ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪