ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি যা বলে তাই করে, আর জামায়াত ধর্মকে পুঁজি করে ধোঁকাবাজি করে- মীর শাহে আলম

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
  • 38 শেয়ার

মোঃ মহিদুল হক ঠিক বলছো উপজেলা প্রতিলি বগুড়া

 

বগুড়া-২ (শিবগঞ্জ): কিচকে ধানের শীষের কর্মী সভায় হাজার হাজার জনতার ঢল!

০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চ বিদ্যালয়ের মাঠজুড়ে ছিল জনসমুদ্রের ঢেউ। ধানের শীষের কর্মীসভা যেন রূপ নিল এক বিশাল গণসমাবেশে। প্রিয় নেতা মীর শাহে আলম কর্মী সভায় আসবেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের পর গ্রাম থেকে মানুষ দলে দলে এসে ভরিয়ে তোলে কিচক উচ্চ বিদ্যালয় মাঠ। তরুণদের মিছিল, প্রবীণদের উপস্থিতি, নারীদের অংশগ্রহণ, সব মিলিয়ে কিচক হয়ে ওঠে গণজাগরণের কেন্দ্রবিন্দু। মাঠে জায়গা না পেয়ে শত শত মানুষ স্কুলের বিল্ডিংয়ে উঠে বক্তৃতা শোনেন।
চারদিক মুখর হয়ে ওঠে স্লোগানে, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক, মীর শাহে আলম এগিয়ে চলো!
বিকাল ৪টায় শুরু হওয়া কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।
উপস্থিত জনতার বিপুল ঢল দেখে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, এটা শুধু কর্মীসভা নয়, এটা গণজাগরণের ঘোষণা।
বগুড়া-২ আসনের কিচক এলাকার মানুষ আবারও প্রমাণ করেছে—তারা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও ধানের শীষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে।
তিনি আরও বলেন, বিএনপি যা বলে তাই করে। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ধোঁকাবাজি, ভন্ডামি ছাড়া জনগণকে তাদের দেবার কিছু নাই। এরশাদ যেমন সকাল বিকাল একেক কথা বলতেন, তেমনি জামায়াতও সকাল বিকাল কথা পরির্তন করে। পবিত্র ইসলাম ধর্মকে পুঁজি করে সারাদিন মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করা তাদের স্বভাব। ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করা, মহানবী (সাঃ) কে অবমাননা করতেও তাদের বুঁক কাঁপেনা।
এসময় তিনি বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ডসহ জনাব তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, এ অঞ্চলের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের নেতৃত্বে আছেন মীর শাহে আলম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪