ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

বাসাইলে জাতীয় ভোটার দিবস পালন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 79 শেয়ার

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে বাসাইলে ২ মার্চ, ২০২৪ ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলনো’’-এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল দশটায় বাসাইল উপজেলা পরিষদ ভবন চত্বরে শোভাযাত্রা শেষে বাসাইল উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান। বাসাইল উপজেলা সহকারী নির্বাচন অফিসার সবুজ শেখ স্বাগত বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম। সহযোগীতায়: ডা, এম, এ মান্নান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪