ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলার সুর সংগীত শিল্পী গোষ্ঠীর বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 94 শেয়ার

স্টাফ রিপোর্টার:

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলার সুর সংগীত শিল্পী গোষ্ঠীর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২ মার্চ ২০২৪, শনিবার, বিকেল ৬ ঘটিকায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সাবেক এডিশনাল আইজিপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ, নজরুল গবেষক ও সংস্কৃতজন মুহাম্মদ আতা উল্লাহ খান। সংগীত শিল্পী ও সংবাদ পাঠিকা সীমা ইসলাম ও ওস্তাদ আলা উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সভাপতি গীতিকার ও সুরকার কবি বেদনা খাতুন। সংগঠন এর উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট গবেষক ও কন্ঠ শিল্পী সরদার হিরক রাজা, মোজাম্মেল হক চৌধুরী, মোঃ শফিকুল আলম বাবুল, শাহ আলম সেরুল, মোঃ হাসান আলী সরকার, মোঃ সাইফ উদ্দিন, মোঃ ফরহাদ আলম, মোঃ রউফ, এস এ বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন শিল্পী সীমা ইসলাম, সেলিনা, হীরা, জামান মোজাম্মেল, এ্যানি, টিটু, নীলা, বিপ্লব, লীসা প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪