ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বড়লেখায় সিএনজি পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ১০, ২০২৪
  • 69 শেয়ার

অজিত দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নংঃ চট্র ২৩৫৯ এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখার আওতাধীন দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার(০৯ মার্চ) সম্পন্ন হয়েছে।

দ্বি- বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে মো. ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো:শাহিন আহমদ এবং মো.রিপন আহমদ মামুন সাংগঠনিক সম্পাদক নির্বচিত হয়েছেন।

শনিবার বিকাল আনুমানিক ৫ টার সময় প্রিজাইডিং অফিসার আব্দুল মজিদ ভোট গনণা শেষে তাদেরকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক ও নির্বাচনী সচিব আব্দুল মতিন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুমন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস্য সচিব বদরুল ইসলাম প্রমুখ।এ ছাড়াও উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে বেসরকারি ভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন তিনি ছাতা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২৫৭ টি এবং সাধারন সম্পাদক হয়েছেন শাহিন আহমদ তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩১ টি । এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিপন আহমদ মামুন ডাব প্রতীকে তিনি ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকালে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন কর্মকর্তারা। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও তুমুল প্রতিদন্দিতার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত সভাপতি-সম্পাদক নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার,সহকারি নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পুলিশ প্রশাসন ও ভোটারদের ধন্যবাদ জানান ভোটারসহ আপামর জনগণ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪