ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 111 শেয়ার

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ০৮ মার্চ/২০২৪ (শুক্রবার) নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় (৮-১০ মার্চ) ০৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ৪৩ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মোর্ত্তুজা এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। পুলিশ সুপার মহোদয় নড়াইল জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা হতে আগত অংশগ্রহণকারীদের শুভকামনা জানান । ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয়তা তিনি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে সকাল ৭.০০ ঘটিকার সময় নারী ও পুরুষ রেসারদের পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মহোদয় প্রতিযোগীদের রেস উপভোগ করেন।

এ সময মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; অ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ, নড়াইল; কবির বিন আনোয়ার, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সভাপতি, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪