ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

পটুয়াখালীতে টানা দ্বিতীয়বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলেন পৌর রুপকার মোহাম্মাদ মহিউদ্দিন আহমেদ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ১১, ২০২৪
  • 71 শেয়ার

মো: ইলিয়াস শেখ,  বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালী পৌরসভা নির্বাচন-২০২৪, আজ ৯ই মার্চ শনিবার কঠোর নিরাপত্তার সাথে, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ন পরিবেশে সকাল আট থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে পৌরসভার নির্বাচন সম্পন্ন হয় । উক্ত পৌর নির্বাচনে বর্তমান মেয়র, পৌরসভার উন্নয়নের রূপকার, জনগনের সেবক মহিউদ্দিন আহম্মেদ (জগমার্কা ) ২০,৭১৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাক্তন মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম ( মোবাইল প্রতিক ) পেয়েছেন ৯,৬৭৬ ভোট।
এছাড়া ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লাইলি বেগম কালা (অটোরিক্সা), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হয়েছেন জাহানারা বিনতে সিকান্দার ( আনারস), এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সৈয়দা আকলিমুননেছা রুবি, (অটোরিক্সা প্রতিক) ।

১নং সাধারন ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ লোকমান হোসেন দেলোয়ার (উটপাখি), ২নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মঈন খান চানু,( পানির বোতল), ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মোঃ জাহিদ হাসান ( টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মোঃ সাইদুর রহমান লেলিন ফরাজী ( পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মোঃ আলাউদ্দিন আলাল। ( ব্রিজ), ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মোঃ রেজাউল হাসান লাবু ( ব্রিজ), ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম ( ব্রিজ), ৮নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ রাকিব আকন ( পাঞ্জাবি) ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মোঃ বেল্লাল হোসেন (উটপাখি)। উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ৫০, ৬ ৯৯ জন,এর ভিতর ৩১,৪৬৮ জন ভোটার ভোট প্রদান করেছেন। এই ভোটারের মধ্যে ৭৩ টি ভোট অবৈধ করা হয়েছে বলে জানিয়েছেন রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

এই নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে সাথে বিজয় উল্লাসে গোটা পৌর-শহরে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সমর্থক হাজার, হাজার, নারী- পুরুষ আনন্দ মিছিল বের করে এবং শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে পুরো শহর জুরে। পৌর রুপকার ও উন্নয়নের অগ্রদূত মেয়র মহিউদ্দিন আহাম্মেদ এর বিজয় উল্লাসে পৌরবাসী সবাই খুশি ।

তাই আগামী ৫ বছরের জন্য আন্তরিক ভাবে দোয়া করেন এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪