ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে উম্মে হাবিবা নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
  • 616 শেয়ার

মাটি মামুন, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে উম্মে হাবিবা নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড চালুনিয়া পানাতি পাড়া এলাকার, চালুনিয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ হয়েছিল ওই এলাকার আব্দুল হাকিম মিয়ার ৭ বছর বয়সি মেয়ে উম্মে হাবিবা। উম্মে হাবিবা পীরগাছার মিলেনিয়াম চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

তিনি আরও জানান, সোমবার বাড়ির পাশের চালুনিয়ার বিল নামে পরিচিত, জনৈক আমিনুল ইসলাম এর পুকুরে, জনৈক আব্দুল হান্নান পুকুরে হাবিবার লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা পীরগাছা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরুতহাল রিপোর্ট তৈরি করে।ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে কোথাও কোন চিহ্ন বা দাগ পাওয়া যায়নি। শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে ডুবে ওই শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার গায়ে শীতের কাপড়ও ছিল বলেও জানান তিনি।

মিলেনিয়াম চাইল্ড স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকা সাংবাদিকদের বলেন, উম্মে হাবিবা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে স্কুলের কতৃপক্ষ শোক প্রকাশ করেন।

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, উম্মে হাবিবার মৃত্যুতে গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। গ্রামের প্রত্যেকটা মানুষ শিশুটিকে ভালোবাসতো। সবসময় হাসিখুশি থাকতো উম্মে হাবিবা। নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, পুর্ব শত্রুতার জেরেই তার শিশু সন্তানকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪