ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

নাটোরে ট্রাক চাপায় তৃষা রানী নামের ৮ম শ্রেণীর স্কুলছাত্রী নিহত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 546 শেয়ার

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় তৃষা রানী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক তৃষার বাবাও গুরুত্বর আহত হন।

সোমবার সকাল ৯.০০ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রী তার বাবার সাথে মোটরসাইকেলে করে যচ্ছিলেন। নিহত তৃষা রানী নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে ৮ম শ্রেণীতে পড়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রানী তার বাবার সাথে সিংড়া থেকে মোটারসাইকেলে বাগাতিপাড়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়।

এসময় পিছন থেকে আসা একটি ট্রাক তৃষা রানীকে চাপা দিলে সে ঘটনাস্থালেই মারা যায়। মোটরসাইকেল চালক তাপস আহত এবং মোটরসাইকেলটি দুমরে মুচরে যায় ।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। সিংড়া থানার ওসি আবুল কালাম দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪