ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের বাগাতিপাড়ায় দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সংঘর্ষ- আহত ৬

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 914 শেয়ার

নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় পূর্বে অনুষ্ঠিত আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলায় বিবাদের জেরে দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই বিদ্যালয়ের ছয় জন পরীক্ষার্থী আহত হয়েছেন। আজ রবিবার এসএসসি পরীক্ষা শেষে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র এলাকায় নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয় এবং মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছর সেপ্টেম্বর মাসে উপজেলায় আন্তস্কুল ফুটবল খেলার সময় শিক্ষার্থীদের মাঝে কোন্দল সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় তার সমাধান করা হয়। তবে তারই জের ধরে আজকের ঘটনা। এ বিষয়ে নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন বলেন, আমার স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে বের হওয়ার সময় মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ছয় জন পরীক্ষার্থী আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচ জন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং একজন গুরুতর আহত হওয়ায় তাকে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তিনি আরো জানান পূর্বে অনুষ্ঠিত খেলার বিবাদের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

এ বিষয়ে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব জানান, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা আমি সঠিক জানিনা। তবে যারাই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকুক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪