ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলে ২৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার-১

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
  • 105 শেয়ার

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইলের নড়াগাতী থানায় মো. লেকবার সরদার (২৫) নামে এক যুবককে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকালে কালিয়া উপজেলার নড়াগাতি থানা এলাকার পাখিমারা পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লেকবার সরদার নড়াগাতি থানার পাখিমারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি দল জেলার নড়াগাতী থানাধীন পাখিমারা পশ্চিম পাড়া গ্রামে মো. লেকবার সরদারের বাড়ীতে অভিযান চালায়। পরে তার নিজ কক্ষে খাটের নিচে থেকে একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১২ টি প্যাকেটে ২ কেজি করে মোট ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের বাজার মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

এছাড়া আসামীর বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪