ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
  • 231 শেয়ার

নিজস্ব প্রতিবেদন, 

নড়াইল সদর উপজেলায় জুড়ুলিয়া গ্রামে পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত সুজন বিশ্বাস উপজেলার জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে এবং জুড়লিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো।  রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোঁসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারে নি। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার এক পর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪