ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

নওগাঁ ব্রিটিশ আমলের ২০০ বছরের পুরাতন মসজিদের সন্ধান মিলেছে হাতিমন্ডালা গ্রামে

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 86 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর মহাদেবপুর উপজেলার নিভৃত পল্লী হাতিমন্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরাতন এক মসজিদের সন্ধান মিলেছে। বর্তমানে এ মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ আগমন করছেন। তাদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে অত্র এলাকা । স্থানীয়রা জানান, এ পুরাকীর্তি মসজিদটি দীর্ঘদিন ধরে নানা ঝোপ-জঙ্গলে বেষ্টিত হয়ে অযত্ন অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে ছিল এবং এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম সমাজের বাসিন্দারা।

সম্প্রতি কবরস্থান সংস্কারের জন্য বন জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকার মুসলিমরা সেই মসজিদের ভিতরে একটি কোরআন শরিফ খুঁজে পান। কোরআন শরিফটিও ২০০ বছরের আগের বলে ধারণা করেন, সেখানকার কিছু ধর্মপ্রাণ মুসলিম, মাদ্রাসার মৌলভী ও আলেমগণ।২০০ বছরের আগের পবিত্র কুরআন শরিফটি অক্ষত অবস্থায় সেই মসজিদের ভিতরে রাখা আছে। এ মসজিদের আয়তন অনেক ছোট। এক সাথে ৫/৭ জন লোক সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। বর্তমানে এ নামকরণ করা হয়েছে “আলনূর জামে মসজিদ”। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়।

ওই গ্রামে একই সাদৃশ্য আরও দুইটি স্তম্ভসহ আশেপাশের কয়েকটি গ্রামে এরকম পুরাকৃর্তীর নিদর্শন দেখা গেছে। প্রাচীন এ মসজিদটি সরকারি ভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪