ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী নতুন কমিটির গঠন ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 66 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন। বিকাল ৩ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মাইটিভি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ২১ ভোট ও সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও দৈনিক আমার বার্তার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা ও ডিবিসি টিভির নওগাঁ জেলা প্রতিনিধি একে সাজু।

অর্থ সম্পাদক চ্যানেল২৪ টিভির হারুনুর রশিদ চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকামেইলের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন কায়েস উদ্দিন, নবির উদ্দিন, আসাদুর রহমান জয়, ওবায়দুল হক,ওমর ফারুক ও রাসেল রানা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪