ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

নওগাঁর নলপুকুর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ জাহেদুল ইসলাম নামে এক মাদক কারবারি আটক

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 113 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর ধামইরহাট উপজেলার নলপুকুর এলাকা থেকে ফেন্সিডিল সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (৪ মার্চ) রাত ১০টায় উপজেলার নলপুকুর এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ নওগাঁর ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামে মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৫০)কে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে পালিয়ে যায় একই উপজেলার সুনড়া গ্রামের মোঃ নাজেলের ছেলে মো. আইনুল ইসলাম (৩০)। এসময় র‌্যাব জানায়, পলাতক আসামি, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫ এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জানা যায়, পলাতক আসামী আইনুল ও গ্রেফতারকৃত আসামী জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামী জাহেদুল ও আইনুল সহযোগী হিসেবে কাজ করত বলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইর হাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪