ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর ধামইরহাটে আয়না আক্তার নামে এক গৃহবধুকে শ্বাসরোধকরে হত্যার অভিযোগ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৩, ২০২৪
  • 60 শেয়ার

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁর ধামইরহাটে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিবার হত্যার অভিযোগ এনে স্বামী শাশুড়িসহ ৪ জনকে আসামী করে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নুরুল আমিনের স্ত্রী আয়না আক্তার মহসিনা (৩২) মঙ্গলবার (১২ মার্চ) ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছের গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দেয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায় প্রায় আয়না আক্তারের সাথে শাশুড়ীর মাঝে ছোট খাটো বিষয়ে বিরোধ লেগে থাকতো। এই বিরোধের জেরে সে আত্মহত্যা করতে পারে। আয়না আক্তার এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। আয়না আক্তারের বাবার বাড়ী পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার দিবর খান্দই গ্রামে। তার পিতার নাম সলিমউদ্দিন। মৃতের চাচা আব্দুল হামিদ অভিযোগ করেন আমার ভাতিজিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে, ঘটনা ধামা চাপা দিতে গাছে ঝুলানো হয়েছে। তবে পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে মেয়ের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪