ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

নওগাঁয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নওগাঁ জেলার চুড়ান্ত প্রতিযোগীদের সনদ বিতরণ

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 192 শেয়ার

অন্তর আহমেদ, নওগাঁ প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ৩১তম জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে- স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধু শিশু কিশোর পদক ২০২৪ এর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নওগাঁ জেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগীদের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিশু একাডেমি চত্বর নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর শরিফুল ইসলাম সাবেক অধ্যক্ষ, নওগাঁ সরকারি কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: শরিফুর রহমান, অধ্যক্ষ, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নওগাঁ, মোসাদ্দেক হোসেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগীত পরিচালক, রফিকুদ্দৌলা রাব্বি বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও আবৃত্তি প্রশিক্ষক।

সভাপতিত্ব করেন মোঃ হাসমত আলী, অনুষ্ঠান পরিচালনা করেন, লিজা সুলতান, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, নওগাঁ জেলা শাখা।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪