মোঃ মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):
‘বগুড়া-২ (শিবগঞ্জ): বুড়িগঞ্জে জনতার জোয়ারে মুখর ধানের শীষের জনসভা’ ৮ নভেম্বর ২০২৫, শনিবার: শনিবার বিকেলের বুড়িগঞ্জ যেন উৎসবে পরিণত হয়। ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে পায়ে হেঁটে, ভ্যানে, মোটরসাইকেলে, ট্রাকে করে হাজার হাজার মানুষ ভিড় জমায় বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। কারও হাতে ধানের শীষের পতাকা, কারও মুখে স্লোগান, শিবগঞ্জ জাগছে, তারেক রহমানের সৈনিক মীর শাহে আলম আসছে!
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা মোফাজ্জল হোসেন ঠান্ডু মাষ্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান। এসময় তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুকম্পায় যারা গাড়িতে পতাকা তুলেছেন, তারাই আজ বড় গলায় কথা বলে। ধর্মের নামে ভন্ডামি ছেড়ে মানুষের মাঝে সত্য তুলে ধরুন। মিথ্যা জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করুন। দেশের মানুষ জামায়াতের ধোঁকাবাজি ধরে ফেলেছে। দেশের মানুষ মনে করে, একমাত্র তারেক রহমানের হাতেই তারা নিরাপদ।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, প্রবীণ বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন।সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাষ্টার, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।