ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকি উপজেলায় পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম প্রশ্নবিদ্ধ প্রশাসন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 212 শেয়ার

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্বজনপ্রীতি ও নিয়ম বহিঃর্ভুত নিয়োগে প্রশ্নবিদ্ধ প্রশাসন । সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২২ এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও গত ২ ডিসেম্বর ২০২৩ এর রিজেন্ট বোর্ডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে সেকশন অফিসার পদে ৩ জনের পরিবর্তে ৬ জন, ল্যাব এটেন্ডেন্ট পদে ৬ জনের পরিবর্তে ৯ জন এবং অফিস সহায়ক পদে ৫ জনের পরিবর্তে ১১ জন নিয়োগ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম তথা জনবল কাঠামোর বাহিরে গিয়ে অনুমোদনহীন পদে নিয়োগ দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছেন ক্যাম্পাসের ভিতর এবং বাহিরের লোকজন। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে সর্বমোট ৩০ জন সেকশন অফিসার থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে ৪৪ জন কর্মরত আছেন। তারপরেও অতিরিক্ত ৬ জন নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও আইকিউএসি বিভাগের হিসাবরক্ষক পদের অনুমোদন না থাকলেও ১জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪