ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, মার্চ ১৩, ২০২৪
  • 85 শেয়ার

তেঁতুলিয়া প্রতিনিধি: মেহেদী হাসান মিরাজ,

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় কাজের উদ্দেশ্যে অটো রিকশায় যাচ্ছিলো ৪ জন পাথর শ্রমিক, পিছন থেকে ট্রাক এসে অটো রিকশাকে ধাক্কা দেয়।

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার অতুল বর্মন(৫৫) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে, সেই অটোরিকশাতেও ছিলো তার স্ত্রী ভারতী রানি, সে বেচে ফিরলেও প্রাণ হারালো স্বামী।

মৃত অতুল বর্মন(৫৫) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া শুকানপুকুর এলাকার মৃত সাইনি বর্মনের পুত্র। এই দুর্ঘটনায় প্রাণে বেচে যায় ঝাপু (৪০) – পুষ্পা রানী (৩৫) দম্পতি, তাদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ডেহার বাংরোড এলাকায়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা সংবাদ পেয়েছি ট্রাকটির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেলে অন্য চালক দিয়ে ট্রাকটি পাট নিয়ে ভারতে গেছে। আমরা ট্রাকটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪