ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা ।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৯, ২০২৫
  • 64 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে পানছড়িতে বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পানছড়ি বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে বিএনপি ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা” সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এতে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের স্বচ্ছতা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়নসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হয়।

লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক মো. আফছার এর সভাপতিত্বে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো. মাহবুব আলম সবুজ।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো আবারও জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করবে।”

তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা ওয়াদুদ ভুইঁয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দীন সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা যুবদলের সহ-সভাপতি মো. তৌফিকুল হোসেন ও তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন আলী, দপ্তর সম্পাদক মো. রানা আহমেদ আইয়ুব, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহরম আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪