স্টাফ রিপোর্টার:
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং ( কান্দা হাটি) গ্রামের প্রবীন মুরব্বি হাবিবুর রহমান আখঞ্জি ইন্তেকাল করেছেন । ( ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন) । শনিবার ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭০) । তিনি দুই মেয়ে এক ছেলে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুর ২ টায় বাড়ির নিজ বাড়ির প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়েছে।