ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

তাবলীগের প্রবীন মুরব্বি মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের ইন্তেকাল

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 110 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ নিবাসী তাবলীগ জামাতের প্রবীন মুরব্বী হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব গতকাল রাত ১১:৫০ মিনিটে সময় উসমানী মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তিনি জকিগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতের প্রবীন মুরব্বি ছিলেন।একজন ভালো মানুষ হিসাবে তার অনেক স্বনাম রয়েছে।তিনি ৮৬ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি জামায়াতে নামাজের খুবই যত্নবান ছিলেন। মৃত্যু অবধি জামাতে নামাজ পড়ায় সচেষ্ট ছিলেন।

তার মৃত্যুতে জকিগঞ্জ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব বলেন, আমার দেখা মত একজন ভালো মানুষের মৃত্যু হয়েছে, এমন ভালো মানুষ বর্তমান সমাজে খুবই কম পাওয়া যায়।

তার জানাযায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সবুর, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান সাহেব ও জকিগঞ্জের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। সবার মুখে একটিই কথা একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪