ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে স্কাউটসের সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত !

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
  • 91 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: 

আগামী ৭ই মার্চ থেকে ১০ই মার্চ অব্ধি নীলফামারীর ডোমারে অনুষ্ঠিতব্য ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪’ উপলক্ষ্যে স্কাউটসের সাংগঠনিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

বুধবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত সাংগঠনিক কমিটির সভায় সভাপতিত্ব করেন,ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি জনাব নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, ৯নং সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ৬নং পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, স্কাউটসের দিনাজপুর অঞ্চলের উপ-কমিশনার কোহিনূর ইসলাম, নীলফামারী জেলা কমিশনার বিনয় কুমার রায়, উপজেলা স্কাউসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী, গ্রুপ সভাপতি গোলাম ফারুক রাজু, আমিনুল ইসলাম বাবু, হুমায়ুন কবির, সহকারী কমিশনার জাবেদুল ইসলাম সানবীম, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ সহ নির্বাহী কমিটি ও সাংগঠনিক কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৭ই মার্চ থেকে ১০ই মার্চ অব্ধি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ রুমী স্কাউট পল্লীতে অনুষ্ঠিত হবে ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ’।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪