ঢাকা   ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, বসতবাড়িতে হামলা-ভাংচুর, আহত ৯ বিড়ম্বিত এক পিতার জীবন সংগ্রাম ​৬৫ বছর বয়সেও অবিচল, তবুও শান্তি অধরা। বিশ্লেষণ: নৈতিক অবক্ষয় ও নেতৃত্ব সংকটে চরম বিভাজিত জাতি শান্তিকামী পিতা-অপ্রাপ্তির পঁয়ষট্টি সাংবিধাদেশে অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা শুক্রবার থেকে কর্মবিরতি, মেট্রোরেলে যাত্রী সেবা বন্ধের ঘোষণা বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবযোগদানকৃত ইউএনও – হাসনাত জাহান খান বিলাইছড়িতে ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব, কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও – হাসনাত জাহান খান নড়াইলে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়িতে একই জায়গায় দুটি ব্রীজ হলেও মিলছেনা সমাধান, স্থায়ী ব্রীজেই একমাত্র সমাধান 

ডোমারে মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 102 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

‘নারীর সমঅধিকার, সমসুযোগ- এগিয়ে নিতে হোক বিনিয়োগ’–প্রতিপাদ্যে উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মানব কল্যাণ পরিষদের (এমকেপি) বাস্তবায়নে ও নেট্জ বাংলাদেশ এবং বিএমজেডের সহযোগিতায় মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীরা সাইকেলে চড়ে র‍্যালী করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪