ঢাকা   ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রশাসনের অভিযানে তাহিরপুরে ৭দোকানদার কে ১১হাজার ৫শ টাকা জরিমানা এনপিএসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রিবার্ষিক সম্মেলনে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শিবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক- ০১ নওগাঁ পুশিল সুপারের নির্দেশনায় পৃথক অভিযানের ৮ জনকে মাদকসহ আটক বিলাইছড়ি ব্যবসায়ী সমবায় সমিতির সভা নড়াইলে ৩ বন্দু ডাব খেতে যেয়ে এক বন্দু মৃত্যু। মোরেলগঞ্জে এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সেমিনার অনুষ্ঠিত কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডোমারে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের প্রস্তুতি সম্পন্ন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 104 শেয়ার

আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে আগামী ৭ই মার্চ থেকে শুরু হতে যাওয়া ‘৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ- ২০২৪’ উপলক্ষ্যে শেষ সময়ের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে, সমাবেশে অংশগ্রহণকারী দলগুলোর জন্য তাবু টানানো সম্পন্ন হয়েছে আজ।

সোমবার (৪ঠা মার্চ) দিনভর উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ তথা শহীদ রুমী স্কাউট পল্লীতে অনুষ্ঠিতব্য ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের তাবু টানানো কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরে, সমাবেশের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিক, গ্রুপ ইউনিট সভাপতি ও বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক বাবু প্রমুখ সহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৭ই মার্চ থেকে ১০ই মার্চ অব্ধি শহীদ রুমী স্কাউট পল্লীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে- ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪